পাহাড়তলীতে মিলল ২ বিদেশি অস্ত্রসহ ১৬ রাউন্ড গুলি

পাহাড়তলীতে মিলল ২ বিদেশি অস্ত্রসহ ১৬ রাউন্ড গুলি

পাহাড়তলীতে মিলল ২ বিদেশি অস্ত্রসহ ১৬ রাউন্ড গুলি

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি রিভলভারসহ ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে পাহাড়তলী থানার কাস্টমস একাডেমির পেছনে, ধোপপুল ব্রিজের পশ্চিম পাশে ড্রেন সংলগ্ন এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।